ভোপালে হাসপাতাল সুপারের বিরুদ্ধে ৫০ নার্সকে যৌন হয়রানির অভিযোগ

খবর লাইভ : মধ্যপ্রদেশের ভোপালে একটি সরকারি হাসপাতালের সুপার দীপক মারাভির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ৫০ নার্স। সম্প্রতি ওই হাসপাতালের নার্সরা এই অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে অনিয়ম, তদন্তে গতি আনতে দিল্লি থেকে এলেন এক যুগ্ম অধিকর্তা : হাইকের্টে সিবিআই

নার্সদের অভিযোগ, রাতে ডিউটির সময় হাসপাতালের সুপার তাদেরকে নিয়মিত যৌন হয়রানি করেছেন। তিনি নার্সদের সামনেই বিভিন্ন সময়ে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হন। ঘটনাটি ঘটেছে ভোপালের হামিদিয়া হাসপাতালে। এটি মধ্যপ্রদেশ রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল। নার্সদের এই অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকারও। রাজ্যের স্বাস্থ্য কমিশনারকে ১০ দিনের মধ্যে এই অভিযোগ তদন্ত করে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, নার্সদের অভিযোগ পেয়েছি, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হাসপাতালের সুপার দীপক মারাভির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago