খবর লাইভ : করোনাকালে গত দু’বছর ধরে হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয় হোম সেন্টারে। সেই পরীক্ষার ফলাফল এবং মেধা তালিকা প্রকাশিত হয় গত সপ্তাহের শুক্রবার। মেধা তালিকা প্রকাশের পর দেখা যায় রাজ্যের ২৭২ জন প্রথম দশে জায়গা করে নিয়েছে। এই ২৭২ জনের মধ্যে আবার বীরভূমের রয়েছে ১৫ জন পরীক্ষার্থী।
এত ভাল ফলাফল হলেও সম্প্রতি দেখা যাচ্ছে বহু পরীক্ষার্থী আবার এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য। এই নিয়ে বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গায়। বীরভূমের একটি স্কুলে ৩০০ জনের মধ্যে পাশ করেছে মাত্র ১০ জন।
বীরভূমের সাঁইথিয়ার সাঁইথিয়া শশীভূষণ দত্ত বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৯০ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি। এই সকল পরীক্ষার্থীদের দাবি, তাদের স্কুলের ৩০০ জন পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ২৯০ জনের ফলাফল অনলাইনে অকৃতকার্য দেখাচ্ছে।
এই পরীক্ষার্থীরা তাদের পাশ করানোর দাবিতে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় এবং সাঁইথিয়া থেকে লাভপুর যাওয়ার রাস্তায় বসে বিক্ষোভ দেখায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…