খবর লাইভ : এসএসসি (SSC) দুর্নীতিতে সিবিআই তদন্তে নয়া মোড়। পরপর সিবিআই তদন্তের মামলাকারীদের তলব নিজাম প্যালেসে। সোমবার দুই মামলাকারী অনিন্দিতা বেরা ও সাবিনা ইয়াসমিনকে তলব করেছে সিবিআই। নবম-দশম শ্রেনীর শিক্ষক নিয়োগ দুর্নীতি ও অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতির দুই মামলাকারীর কাছেই নথি চায় কেন্দ্রীয় সংস্থা। আগামী ১০ দিনের মধ্যে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যার নিয়োগ মামলার অন্যতম মামলাকারী ববিতা সরকারকে তলব করেছে সিবিআই।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে আদৌ প্রার্থী হবেন পাওয়ার?
শিলিগুড়ি বাড়ি হওয়ার কারণে ৭-১০ দিনের মধ্যে তলব করা হয়েছে ববিতাকে। CRPC মেনে মামলাকারীদের তলব শুরু সিবিআইয়ের। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দুর্নীতির রহস্যভেদে আরও গতি বাড়াচ্ছে সিবিআই। হাতে আর সময় ১১ দিন। এরমধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে। ১০ জুন রিপোর্ট পেশের আগে তাই কোনও সময় নষ্ট করতে নারাজ সিবিআই।
যদিও এসএসসি দুর্নীতির তদন্তে রাজ্যের তদন্তকারীদের উপর ভরসা না রেখে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের দায়িত্ব দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সিবিআইয়ের তদন্ত করার প্রক্রিয়া নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।বিচারপতিকে এমনও বলতে শোনা গিয়েছে যে, অন্ধকার সুড়ঙ্গের শেষে তিনি আলো দেখতে পাচ্ছেন না। এমনকি সিবিআইয়ের থেকে সিট ভাল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…