খবর লাইভ : বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বিরোধীরা৷ রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিরোধী মুখ কে হবেন, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে৷
এ বিষয়ে আলোচনা করতে আগামিকাল দিল্লিতে বিরোধী নেতাদের একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে সোনিয়া গান্ধি থেকে শুরু করে বিরোধী শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মোট বাইশজন নেতাদকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ তালিকায় রয়েছে অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়েক, কে চন্দ্রশেখর রাও, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ারদের নাম৷
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীরা শরদ পাওয়ারের নাম প্রস্তাব করতে পারেন, এমন জল্পনা বেশ কিছু দিন ধরেই ছড়িয়েছিল৷ কিন্তু এনসিপি সূত্রে খবর, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে শরদ পাওয়ার নিজে তিনি খুব একটা উৎসাহী নন৷ ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে তাঁকে সমর্থন জানাবে তারা৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…