অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে সিবিআই

খবর লাইভ : কয়লাপাচার-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাড়িতে পৌঁছল সিবিআই। ৮ সদস্যের সিবিআই দলে রয়েছেন মহিলা গোয়েন্দারাও। এদিকে, আজই ত্রিপুরায় রোড শো করার কথা রয়েছে অভিষেকের। ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন ত্রিপুরায়।

বিধানসভা ভোটের আগে কয়লাপাচার-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোনকেও। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেপ্টেম্বর মাসে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে হাজিরা দিলেও তাঁর স্ত্রী রুজিরা হাজিরা এড়িয়েছিলেন। এরপরেই ওই তলবকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রী। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা উভয়েই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু তাঁদের ডেকে পাঠানো হচ্ছে ইডির দিল্লির অফিসে। কলকাতায় জিজ্ঞাসাবাদ হলে তাঁরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। সেই মতোই সিবিআই এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবে বলে নোটিশ পাঠায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago