খবর লাইভ :মাঠে নামার আগেই এশিয়ান কাপের মূল পর্বে সুনীলের ভারত! হংকং ম্যাচ শুধু নিয়ম-রক্ষার।প্যালেস্টাইন ফিলিপিনসকে ৪-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার ফলে ভারতের রাস্তা পরিষ্কার হয়ে গেল। আরো একবার সেরা মঞ্চের নিজেদের পরীক্ষা করতে পারবে ব্লু টাইগাররা।
আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় মিটিয়ে দিল ইগর স্টিমাচ ও সুনীল ছেত্রীর মধ্যে যাবতীয় দূরত্ব। হংকং ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে কোচ ও অধিনায়কের রসায়নে সেই ছবিটাই ফুটে উঠেছে বারবার। কম্বোডিয়ার বিরুদ্ধে জোড়া গোলে দলকে মূল্যবান জয় এনে দিয়েছিলেন সুনীল। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও ম্যাচের ৫৯ মিনিটে তাঁকে তুলে নেন স্টিমাচ।
উল্লেখ্য, ২০১৯’এ এই স্বাদ পেয়েছিল ভারত। গত কয়েকদিন ধরেই বারবার সুনীলের উত্তরসূরি নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল স্টিমাচকে। এমনকী, ভারত অধিনায়ক নিজেও অবসরের জল্পনা উস্কে দিয়েছিলেন। যদিও এদিন সুনীলকে পাশে বসিয়ে স্টিমাচ সাফ জানিয়ে দিলেন, ‘দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি না হওয়া পর্যন্ত সুনীলকে ছাড়ছি না। তাই এবার ওর উত্তরসূরি খোঁজা বন্ধ হোক।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…