খবর লাইভ: শনিবার দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারকে।এই নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি।
এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে । যেখানে প্রিজন ভ্যানে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সুকান্ত বলছেন, “আজকে দ্বিতীয় হুগলি সেতু পার করার পরেই আমাকে গ্রেফতার করা হয়। তারপরে আমাকে প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয়েছে। এখানে না জলের ব্যবস্থা রয়েছে,না হাওয়ার ব্যবস্থা রয়েছে। দমবন্ধ করা পরিস্থিতি। আমি এই পরিস্থিতির হাত থেকে বাঁচতে ভ্যানের দরজার কাছে এসে বসেছি। আমার যে সমস্ত দেহরক্ষী রয়েছে তাঁদের সঙ্গে কথা বলছি। সেন্ট্রাল ফোর্সের নিয়ম অনুযায়ী, ওদের হ্যান্ডওভার ফর্ম থাকে যাতে পুলিশকে সই করতে হয়। এখানে চূড়ান্ত অব্যবস্থা। কোনও পুলিশই নেই সই করার জন্য। লালবাজারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোনও পুলিশ নেই যিনি আমাদের থানার ভেতরে নিয়ে যাবেন এবং ওই ফর্মে সই করে দেবেন। চরম অরাজকতা।”
প্রসঙ্গত, সকাল থেকেই ‘হাউস অ্যারেস্ট’ করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। তিনি নিজেই একথা জানিয়েছিলেন।এদিন প্রিজন ভ্যানে করে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানে তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…