ফিল্ডিং করার সময় উইকেটরক্ষকের গ্লাভস পরে বিতর্কে জড়ালেন পাক অধিনায়ক

খবর লাইভ: ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের ( Pakistan) অধিনায়ক বাবর আজম (Babar Azam)। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ( West indies) বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় উইকেটরক্ষকের গ্লাভস পরে বিতর্কে জড়ান তিনি।

শুক্রবার ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় একদিনের ম‍্যাচ। সেই ম্যাচে ফিল্ডিং করার সময় উইকেরটরক্ষকের গ্লাভস ব‍্যবহার করেন বাবর। যা ক্রিকেটের নিয়ম বিরুদ্ধ। শাস্তি হিসেবে পাকিস্তানের পাঁচ রান পেনাল্টি হয়। ক্রিকেটের নিয়মের ২৮.১ ধারা অনুযায়ী উইকেটরক্ষক ছাড়া কোনও ফিল্ডার গ্লাভস বা প্যাড ব্যবহার করতে পারেন না।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৯তম ওভারে। বাবর সে সময় স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন। ব্যাট করছিলেন আলজারি জোসেফ। তাঁর মারা বল ডান হাতে উইকেটরক্ষকের গ্লাভস পরে ধরেন বাবর। আর সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়াররা তাঁকে সতর্ক করেন। নিয়ম লঙ্ঘনের জন্য পাকিস্তানকে পাঁচ রান পেনাল্টি দেন তাঁরা।

যদিও এই পয়েন্ট কাটা গেলেও আয়োজকদের জয় আটকায়নি। ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে দেয় বাবরের দল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago