মুদ্রা নোটে কোনওরকম ছবির পরিবর্তন করা হবে না, জানাল আরবিআই

খবর লাইভ : ভারতীয় ব্যাঙ্ক নোটে মহাত্মা গান্ধী ছাড়া কোনও বিখ্যাত ব্যক্তির ছবি ব্যবহার করা যায় কিনা তা নিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চিন্তাভাবনা করছে বলে খবর প্রকাশিত হতেই, বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।যদিও আরবিআই (RBI) স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই খবরের কোনও সত্যতা নেই। ভারতীয় মুদ্রা নোটে কোনওরকম ছবির পরিবর্তন করা হবে না।

আরও পড়ুনঃ বাদল অধিবেশনে ৬টি বিল পেশ, জানালেন পার্থ

সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে আরবিআই এর তরফে জানানো হয়েছে, বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর (mahatma Gandhi) বদলে অন্য কোনও মুখ আনা হচ্ছে। কিন্তু আরবিআইয়ের এরকম কোনও পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে অর্থমন্ত্রক ও আরবিআই মহাত্মা গান্ধীর সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের ছবি ব্যবহার করবে।
প্রসঙ্গত, জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি ভারতীয় মুদ্রা নোটে দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে। এর আগেও একাধিকবার শোনা গিয়েছিল যে সেই ছবিতে বদল আসতে পারে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিল আরবিআই এর বিজ্ঞপ্তি।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago