শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও এক শিক্ষকের চাকরি বাতিল হাইকোর্টের

খবর লাইভ :ফের নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ। মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর পর আরও একজনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। চাকরি হারানো ওই ব্যক্তির নাম সিদ্দিক গাজি। তিনি অঙ্কের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

বিচারপতি রাজাশেখর মান্থার(Rajasekhar Manatha) পর্যবেক্ষণ, মেধাতালিকার ২৭৫ নম্বরে জায়গা পেয়েও তিনি চাকরি পেয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে করা মামলাকারী অনুপ গুপ্তর জায়গা ছিল মেধাতালিকার ২০০ নম্বরে। বিচারপতি মান্থার নির্দেশ, বেআইনি ভাবে নিয়োগ করার জন্য ওই শিক্ষকের চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Justice Abhijit Ganguly) কাছে থেকে সরে যাওয়ার পর সোমবার নতুন বেঞ্চে ওঠে এসএসসি মামলা(SSC Scam Update)। সেখানেই বেআইনি নিয়োগের অভিযোগে সিদ্দিকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago