খবর লাইভ : আগামী ১০ জুন শুরু হচ্ছে বিধানসভার (assembly) অধিবেশন।সোমবার পার্থ চট্টোপাধ্যায় ( partho chattopadhyay) বলেন, ৯ তারিখ সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, সল্টলেক সিলিকন ভ্যালিতে আসছে আদানি গোষ্ঠী (adani group)। সিলিকন ভ্যালিতে হাইপার স্কেল ডাটা সেন্টার নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে।এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে বলে তিনি জানা্ন।
বিধানসভার আসন্ন বাদল অধিবেশনে ৬টি বিল আনা হবে বলে জানিয়েছেন পার্থ।কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যামেন্ডমেন্ট বিল, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল,প্রাণী ও প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল সহ মোট ৬টি বিল আনার কথা।
বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪টি সংস্থাকে সাইকেল কারখানা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি সংস্থাকে ৫ একর করে জমি দেওয়া হবে। প্রত্যেক সংস্থা প্রথম পর্যায়ে ১০ কোটি টাকা করে এই সাইকেল তৈরির কারখানায় বিনিয়োগ করবে।সেখানে “সাইকেল হাব” হবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…