খবর লাইভ: বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯ জনের। আহত হয়েছেন দেড়শোর বেশি। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও রয়েছেন পুলিশ এবং দমকলের কর্মীরাও। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ ডিপোয় বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ডিপোয় একটি কন্টেনারে মজুত রাসায়নিকে বিস্ফোরণ ঘটেছে। তার পর সেখান থেকে আগুন ডিপোর অন্যত্র ছড়িয়ে পড়ে। পর পর বেশ কয়েকটি বিস্ফোরণও হয়। বিস্ফোরণে তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে।
চট্টগ্রামের দমকল বিভাগের সহ-অধিকর্তা মহম্মদ ফারুক হোসেন শিকদার বলেন, “দমকলের ১৯টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…