সিঙ্গুরের শীতলা মন্দিরে পুজো দিয়ে আবেগে ভাসলেন মমতা

খবর লাইভ  : সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদযাপন করলেন ব্রত। প্রসাদ বিতরণ করলেন শিশুদের নিজ হাতে।শীতলা মন্দিরে গিয়ে তিনি জানিয়েছিলেন মা শীতলার মন্ত্র তাঁর শেখা হয়নি। তাই ‘ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে’ মন্ত্রই পাঠ করলেন তিনি। বৃহস্পতিবার ভবানীপুরে কাঁসারি পাড়ায় শীতলা মন্দিরে পুজো উপলক্ষে গিয়েছিলেন মমতা  (Mamata Banerjee)। বেনারসী শাড়ি, সোনার ঝাঁটা দিয়ে পুজোও দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছে, এই শীতলা মন্দিরে তিনি প্রায়ই আসেন। সিঙ্গুরে (Singur Andolon) জমি আন্দোলনের সময় যখন অনশনে বসেছিলেন মমতা তখন সন্তোষী মায়ের ব্রত শুরু করেছিলেন বলে জানিয়েছেন তিনি। কৃষকরা জমি ফিরে পেলে একটা ছোট্ট মন্দির বানিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। সেই মত মন্দিরও গড়ে দেন তিনি। শুক্রবার সেই মায়ের মুখ দেখতে ও ব্রত উদযাপন করতে এদিন আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিঙ্গুরের (Singur) এই মন্দির নিয়ে তিনি বলেন,”১৪ দিন এখানে ধর্ণা ও ২৬ দিন কলকাতায় অনশন। আমাকে ২৫ সেপ্টেম্বর বিডিও অফিস থেকে মারধর করে বার করা হয়। আমার রক্তক্ষরণ হচ্ছিল। এমনকি ডানকুনিতে রাত ১’টায় আমার ওপর অকল্পনীয় অত্যাচার হয়েছিল। সিঙ্গুরের (Singur Andolon) মানুষের অদম্য সাহস ছিল, তারা আমার পাশে সব সময় ছিলেন। এদিন পুরনো দিনের কথা, আন্দোলনের সময়ের কথা বারবার উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেছেন, সিঙ্গুরের মাতঙ্গিনী হাজরা আমার সঙ্গে থাকত। স্বপন দেবনাথ, শুভাশিস বটব্যাল ফসল নিয়ে আসত। ১৪’টি ক্যাম্প করে ছিলাম আমরা। প্রতিদিন আমি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ রাখতাম।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেচারাম মান্নাকে বলেছিলাম আমার ছোট জায়গা লাগবে। মা আমার কথা রেখেছে। কৃষি জমি আন্দোলনে জয় এসেছে। মানুষ জমি ফেরত পেয়েছে। আমি মানত করেছিলাম এখানে মন্দির করব। আমি সব ধর্ম গ্রন্থকে ভালোবাসি৷ ২০১৯ সালে মন্দির তৈরি হয়েছে। এবার মন্দির মন টানল। ১৬ সপ্তাহ ব্রত রাখলাম। বলেছিলাম বেচারাম মান্নাকে ঘটে জল রাখিস। আমি ব্রত উদযাপন করতে যাব। আমি বাচ্চাদের খাইয়ে উদযাপন করলাম। মাকে দেখতে, আপনাদেরকে দেখতে, প্রণাম জানাতে এখানে আমার আসা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago