খবর লাইভ : পরীক্ষা অফলাইনেই হবে। জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অফলাইন নয়, অনলাইনেই পরীক্ষা নিতে হবে এই দাবিতে আন্দোলন চলছে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশের। শুক্রবার কলেজ কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র-ছাত্রীদের বক্তব্য, তাঁদের দাবি মেনে অনলাইনে পরীক্ষা না নেওয়া পর্যন্ত চলবে এই বিক্ষোভ। এর মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অফলাইনেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন- কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ রূপঙ্করের
এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, শুক্রবার সিন্ডিকেট বৈঠকে পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতোই এদিন সিন্ডিকেট বৈঠক বসে। সমস্ত স্নাতক স্তরের বোর্ড অফ স্টাডিজের চেয়ারপার্সন, বেশিরভাগ অধ্যক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সেমেস্টার পরীক্ষা অফলাইনেই হবে।
সিন্ডিকেটের আরও সিদ্ধান্ত, সিলেবাস অনুযায়ী সমস্ত কোর্স সম্পূর্ণ করার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে অধ্যক্ষদের। সেইমতো অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নেবেন। এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১৬০টি কলেজ রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় এই কলেজগুলি অবস্থিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…