দিলীপের মুখে লাগাম লাগালো দলেরই কেন্দ্রীয় নেতৃত্ব

খবর লাইভ  : গরুর দুধে সোনা থেকে অমর্ত্য সেনকে অপমান, বার বার বিতর্কের শিরোনামে এসেছে বঙ্গবিজেপির সাংসদ তত প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার এই আরএসএসের প্রচারককে মুখে লাগাম লাগাল দলেরই কেন্দ্রীয় নেতৃত্ব। সংবাদ মাধ্যমের কাছে যাতে তিনি মুখ না খোলেন, তার জন্য তাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, এরকমই জানা যাচ্ছে।

আরও পড়ুন  – এখন থেকে শপিং মল বা স্টেশনারি দোকানেও পাওয়া যাবে ওষুধ

২০২০ সালে ভারতে যখন করোনার ঢেউ আসতে চলেছে, তখন দিলীপ নিদান দিয়েছিলেন, ভারতবাসীদের কাছে দেবদেবীদের আশীর্বাদ আছে, সুতরাং করোনায় কিছুই হবে না। নরেন্দ্র মোদী যখন করোনার সতর্কবার্তা জারি করছেন, সেই সময়ে তাঁর এরকম বার্তা বিতর্কের সৃষ্টি করে।

এছাড়া, রাজনীতির অঙ্গনে বিজেপি নেতা এবং প্রাক্তন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে তার মনোমালিন্য সংবাদ মাধ্যমের প্রথম পাতায় চলে আসে। বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর কটুকথার পর বিজেপি ছাড়েন বাবুল। বাংলায় এক সাংসদকে হারায় বিজেপি।

বর্তমান বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের সম্বন্ধেও বারবার মুখর হন দিলীপ, বলেন সুকান্ত দল চালাতে অযোগ্য। এসবের পরই শাস্তি স্বরূপ যে দিলীপকে সতর্ক করা হল, সেটা বলাই বাহুল্য

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago