খবর লাইভ : ওষুধের দোকানের পাশাপাশি এখন থেকে শপিং মল বা স্টেশনারি দোকানেও পাওয়া যাবে ‘ওভার দ্য কাউন্টার’ ওষুধ। মানে, এখন থেকে সর্দিকাশি বা জ্বর হলে যদি প্যারাসিটামল (Paracetamol) কিনতে চান, তাহলে ওষুধের দোকানের সাথে পাড়ার মুদির দোকানেও খোঁজ করতে পারবেন আপনি। ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়াই সাধারণ ওষুধ কিনে খেতে পারবেন। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)।
আরও পড়ুন – তালিকা তৈরি করে নিয়ে এসে বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬টি ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধের দোকান থেকে কেনা যাবে। আর তা বিক্রি করা যাবে ওষুধের দোকান ছাড়া যে কোনও শপিং মলে। যেমন, জ্বর-সর্দির জন্য প্যারাসিটামল (Paracetamol) -৫০০ ট্যাবলেট কিংবা চুলকানির ওষুধ ফেরিডামিন, অথবা কাশি নিরাময়ের জন্য ডেক্সট্রমেথফোর্ন হাইড্রব্রোমাইড ওষুধ এবার মিলবে মলে।
তবে, এই জাতীয় ‘ওভার দ্য কাউন্টার সেল’ এর জন্য বিক্রেতাকে মানতে হবে কিছু শর্ত। প্রথমত, ওষুধের প্যাকেটের সঙ্গে ‘পেশেন্ট ইনফরমেশন লিফলেট’ জুড়ে দিতে হবে। অর্থাৎ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত, ওষুধের প্যাকেটে যে দাম (এমআরপি) উল্লেখ করা থাকবে, তার বেশি দামে বিক্রি করা যাবে না। তৃতীয়ত, রোগীকে পাঁচদিনের বেশি ওষুধ বিক্রি করা যাবে না। এবং পাঁচদিনের মধ্যে সমস্যা না কমলে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…