খবর লাইভ : প্রশাসনিক সভা থেকে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্কৃতি মজবুত করতে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে এজেন্সি গুলির সাহায্যে কাজ করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নিয়ে কার্যত প্রশাসনিক কর্তাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রী মঙ্গলবারের বাঁকুড়ার সভা থেকে স্পষ্ট বলেন, “যে এজেন্সি প্রথমে কাজ করে পড়ে বদমাইশি করে তাদের ব্ল্যাকলিস্ট করে দাও।” তিনি আরও বলেন, “জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি টেন্ডার করতে অনেক সময় নেয়। ওদের লোক ছাড়া টেন্ডার করে না। তাই ওদের সব কাজ দেবেন না।”
এখানেই শেষ নয়, প্রয়োজনে ‘কানমলা’ দাওয়াই দেওয়ার কথাও এদিন বলেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, “গত ৮ বছর ধরে পড়ে রয়েছে জল প্রকল্প, কানমলা খাওয়া উচিত যাঁরা দায়িত্বে আছেন তাঁদের।” মঙ্গলবার বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন কাজকর্মের খোঁজ খবর করতে গিয়ে রায়পুরে একটি জল প্রকল্পে খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য হাতে নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, আট বছর এই প্রকল্পটা পড়ে রয়েছে। ২১.২০ কোটি টাকার প্রকল্প। ২০১৪ সালে এই প্রকল্পটা ঘোষণা হয়েছিল। কিন্তু আপনারা আমাকে দেখাচ্ছেন, প্রজেক্ট আন্ডার প্রগ্রেস। যে ডিপার্টমেন্ট এটা করছে তার তো কানমলা খাওয়া উচিত সবার কাছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…