খবর লাইভ : এ বার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের নেতা অরূপ মিদ্যাকে সিবিআই তলব করল। সূত্রের খবর, রবিবার আউশগ্রামের ওই নেতাকে জেরার জন্য তলব করা হয়েছে। অরূপকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা।অরূপ বর্তমানে আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। পাশাপাশি ভালকী অঞ্চল তৃণমূলের সভাপতিও তিনিই।
আরও পড়ুন – টুইটে এবার রাজ্যপালকে পাল্টা জবাব অভিষেকের
এর আগে অনুব্রতর এক দেহরক্ষী সায়গাল হোসেনকেও জেরা করেছিল সিবিআই। সায়গালকেও গরু ও কয়লা পাচার মামলায় জেরা করা হয়েছে।



