খবর লাইভ : শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কলকাতায় বৃষ্টি হয়েছে ১২.৮ মিলিমিটার। কিন্তু তাতেও অস্বস্তি কমছে না। ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আগামী কয়েকদিন রাজ্যে আরও বাড়বে তাপমাত্রা।
আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। রাজ্যের সব জেলাতেই কমবেশি তাপমাত্রা বেড়েছে। তারই সঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা বঙ্গে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী এক থেকে দু দিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকে পড়বে । মৌসুমী বায়ু কেরলের খুব কাছেই দক্ষিণ আরব সাগরে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই মেঘের ঘনঘটা কেরল উপকূলে। এর পরেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবারে নির্দিষ্ট সময়ের আগেই বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা।
রবিবার কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। কিন্তু বিকেলের পর আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।একইসঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। তবে তুলনায় একটু বেশি বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…