খবর লাইভ : পৃথিবীর শ্রেষ্ঠতম চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম সেরা হল কান চলচ্চিত্র উৎসব। চলতি মাসে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের আসর বসেছিল। মৃণাল সেন থেকে সত্যজিৎ রায়, কানের আসর মাত করেছেন অনেক বাঙালিই। এবার আরও এক বঙ্গতনয় সেই তালিকায় সংযোজিত হল। বাঙালির বিশ্বজয়ের বইতে জুড়ে গেল আরও একটি অধ্যায়।
আরও পড়ুন- ফের বিশ্বজয় বাঙালির, কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই জিতলেন শৌনক
পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র অল দ্যাট ব্রিদস কানের মঞ্চে গোল্ডেন আই পুরস্কার জয় করল। প্রসঙ্গত, এটি শৌনক সেনের দ্বিতীয় তথ্যচিত্র। এর আগে ২০১৬ সালের দিল্লির গৃহহীনদের রাতে ঘুমানোর জায়গা খোঁজার গল্প নিয়ে সিটিস অফ স্লিপ নামের একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন শৌনক। অল দ্যাট ব্রিদস প্রায় দেড় ঘন্টার ছবি। এই তথ্যচিত্রটি মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ নামের দুই ভাইয়ের গল্প। তাঁদের কাজ আহত পাখি, মূলত ব্ল্যাক কাইটসদের উদ্ধার করা এবং পাখিদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে, তাদের সুস্থ করা এবং মুক্ত পরিবেশে ডানা মেলতে ফিরিয়ে দেওয়া। তাঁদের এই প্রাণ বাঁচানোর জীবনকে ভর করেই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন- যোগী রাজ্যে নয়া ফরমান, সন্ধ্যা ৭টার পর অনুমতি ছাড়া কোনও মহিলাকেই কর্মক্ষেত্রে রাখা যাবে না
অল দ্যাট ব্রিদস এর আগে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কারে ভূষিত হয়েছিল। তথ্যচিত্রটি চলতি কান চলচ্চিত্র উৎসবে বিশেষ বিভাগে প্রদর্শিতও হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…