খবর লাইভ : লাদাখের তুরতুক সেক্টরের নুবরায় ভয়াবহ দুর্ঘটনা, নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস, মৃত ৭ জওয়ান, গুরুতর আহত ১৯ জন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
জানা যায়, শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে লাদাখের (Ladakh) তুরতুক সেক্টরের শিয়ক নদীতে (Shyok river) পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। JK 10 6245 নম্বর ওই বাসে ছিলেন ২৬ জন জওয়ান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জওয়ান, গুরুতর আহত ১৯ জন। সেনা সূত্রে জানা গিয়েছে, আহত ১৯ জন জওয়ানকে এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, নুবরা থেকে তুরতুক যাচ্ছিল বাসটি, চালাচ্ছিলেন আহমেদ শাহ নামে চাঙ্গমারের এক জওয়ান। পাড়াথাং-এর কাছে লারগিয়াবে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৮০-৯০ ফিট নীচে বয়ে যাওয়া শিয়ক নদীর খাড়াই উপত্যকায় গিয়ে পড়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…