করুণাময়ীতে বাম ছাত্র-যুবদের বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার

খবর লাইভ  : সল্টলেক করুণাময়ীতে বাম ছাত্র-যুবদের বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এসএসসি দফতর অভিযানে যাওয়ার পথে বাম ছাত্র-যুবদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়রা। পুলিশ তাঁদের আটকে দেয়। চলে ধরপাকড়।

সর্বস্তরে স্বচ্ছ নিয়োগ ও এসএসসি-টেটে অভিযুক্ত নেতা মন্ত্রীদের গ্রেফতারির দাবিতে শুক্রবার এসএসসি দফতর অভিযানের কর্মসূচি ঘোষণা করেছিল এসএফআই, ডিওয়াইএফআই-সহ একাধিক বাম ছাত্র-যুব সংগঠন। সেই অনুযায়ী শুক্রবার সল্টলেকের সিটি সেন্টারের সামনে জমায়েত হন ছাত্র-যুবরা। মীনাক্ষীর নেতৃত্বে এসএসসি দফতরের দিকে এগোতে থাকে মিছিল। পথেই পুলিশ তা আটকে দিলে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙেএগোতে থাকেন ছাত্র-যুবরা। ধরপাকড় শুরু করে পুলিশ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী এলাকা।

ডিওয়াইএফআইয়ের নেতা ওয়াজেদ হোসেন বলেন, ‘‘আমরা মিছিল করছিলাম। করুণাময়ীতে ধরপাকড় শুরু করে পুলিশ। আচার্য সদনের দিকে যাওয়ার সময় মাঝরাস্তায় আমাদের আটকে দিয়ে মারধর করে পুলিশ। ওই সময় আমাদের এক কমরেড অসুস্থ হয়ে পড়েন। দেড়শো জনকে আটক করে।’’ বাম ছাত্র-যুবদের দাবি, মিছিলের নেতৃত্বে থাকা মীনাক্ষীকেও পুলিশ জোর করে তুলে নিয়ে যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago