National Special News Special Reports

কাশ্মীরে বাড়িতে ঢুকে অভিনেত্রীকে গুলি করে খুন!

0
(0)

খবর লাইভ  : ফের অশান্ত উপত্যকা। বুধবার সন্ধেয় কাশ্মীরের বদগাঁও জেলার হিসরু এলাকায় কাশ্মীরি টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে খুন করা হয়েছে। তাঁর ভাগ্নেকে লক্ষ্য করেও গুলি চালায় জঙ্গিরা। প্রাণে বাঁচলেও গুরুতর জখম তিনি। জানা গিয়েছে, সন্ধে ৭টা ৫৫ নাগাদ বাড়িতে ঢুকে ওই অভিনেত্রীকে গুলি করে খুন করে জঙ্গিরা। নিহত অভিনেত্রীর নাম আমরিন ভাট। (TV Actor Shot Dead)

আরও পড়ুন- এ বার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত হয়েছেন আমরিনের ১০ বছরের ভাইপো। তাঁর হাতে গুলি লেগেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। কাশ্মীর টেলি জগতে পরিচিত মুখ ছিলেন আমরিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও বেশ জনপ্রিয় ছিল। পুলিশ সূত্রে খবর, এদিন অভিনেত্রীর বাড়ি টার্গেট করে নাশকতা চালায় জঙ্গিরা। তবে কেন অভিনেত্রীকে নিশানা করা হল, তা এখনও স্পষ্ট নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *