বুধবারও ইডেনে বইতে পারে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি

খবর লাইভ  : বুধবার ইডেনে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু আদৌ হবে তো সেই ম্যাচ? হাওয়া অফিসের পূর্বাভাসে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস সত্যি হলে পণ্ড হতে পারে বুধবারের আইপিএল ম্যাচ।হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে।

তবে বুধবার দুপুরের পর থেকে শহরে বৃষ্টি নামতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সে ক্ষেত্রে ভাসতে পারে বিরাট কোহলী বনাম লোকেশ রাহুলের ম্যাচ। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষত ভাসতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago