এই প্রথম এক সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, কিন্ত কেন?

খবর লাইভ  : এক সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৩টেয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। চলতি সপ্তাহের সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন তিনি। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, এসএসসি নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি বেশ কিছু দায়িত্ব বদলও করতে পারেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই সম্ভবত একই সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি।

ইতিমধ্যে মন্ত্রিসভার সব সদস্যের হাতে এই বৈঠক সংক্রান্ত বার্তা পৌঁছে গিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সাম্প্রতিক অতীতে এক সপ্তাহে পর পর দু’ বার ক্যাবিনেট মিটিংয়ের নজির নেই। মমতার তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম বার এক সপ্তাহে দ্বিতীয় বার এই বৈঠক হচ্ছে। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, এই বৈঠকে এসএসসি-সহ শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। মন্ত্রিসভার বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

সূত্র জানাচ্ছে, এসএসসি নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি বেশ কিছু দায়িত্ব বদলও করতে পারেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই সম্ভবত একই সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। তবে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল রাজ্য পুলিশের নিয়োগের বিষয়টি। ওই দিন রাজ্য পুলিশে কয়েক হাজার পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। মহিলা কনস্টেবল পদে ২,০২০ জন (রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াড) এবং গোয়েন্দা বিভাগে ৬০০ জনকে (পুরুষ এবং মহিলা মিলিয়ে) নিয়োগ করা হবে। স্পেশাল হোমগার্ড পদে ১০৫ জন নিয়োগে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশে মহিলা কনস্টেবল মোট পদে মোট ২,০২০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার সেই প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে গিয়েছে। শুধু ‘উইনার্স স্কোয়াড’-এ ১,৪৫০ জনকে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা দফতরেও বেশ কিছু নিয়োগ হতে পারে বলেই সূত্রের খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago