খবর লাইভ : পিকে ওরফে প্রশান্ত কিশোরকে প্রস্তাব দেওয়া হলেও তিনি শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দেননি। তাঁর বদলে কিশোরের পুরনো সতীর্থ, ভোটকুশলী এসকে ওরফে সুনীল কানুগোলুকে কংগ্রেসে নিয়ে এসে ২০২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরির দায়িত্ব দিলেন সনিয়া গান্ধী। একই সঙ্গে তাঁকে রাজনৈতিক বিষয়ে পরামর্শ দিতে অভিজ্ঞ নেতাদের নিয়ে তৈরি রাজনৈতিক বিষয়ক গোষ্ঠী তৈরি করে তাতে […]
Day: May 25, 2022
দাবিতে অনড় মোর্চা, জিটিএ নির্বাচনের বিরোধিতা করে আজ অনশনে বিমল গুরুং
খবর লাইভ : জিটিএ নির্বাচনকে কেন্দ্র করে এ বার আরও সুর চড়ালেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। এই নির্বাচনের বিরোধিতা করে পাহাড়ে দলীয় কর্মীরা আগেই অনশনে বসেছিলেন। বুধবার থেকে তাঁদের সঙ্গে অনশনে শামিল হবেন গুরুংও। আনন্দবাজার অনলাইনকে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। জিটিএ নির্বাচন করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় দার্জিলিং চৌরাস্তার মোড়ে […]
আমেরিকার টেক্সাসে প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলা, নিহত ১৮ পড়ুয়া-সহ ২১
খবর লাইভ : আমেরিকার টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের গুলিচালনায় নিহত ১৮ পড়ুয়া-সহ কমপক্ষে ২১ জন। আহত বহু। টেক্সাসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই ঘটনা ঘটে। হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোর বন্দুকবাজের। একটি বিবৃতি জারি করে এ তথ্য জানিয়েছেন ওই রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট। টেক্সাস প্রশাসন সূত্রে খবর, ইউভালডে কাউন্টির প্রাথমিক […]
শেষ ওভারে মিলার ধামাকা, পরপর তিনটি ছয়; ফাইনালের টিকিট গুজরাটের
খবর লাইভ : ইডেনে পুনর্জন্ম ‘কিলার মিলারের’। শেষ ওভারে ছয়ের হ্যাটট্রিক। হাতে আইপিএল ফাইনালের টিকিট। মঙ্গলবার ইডেনে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আবির্ভাবেই আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স। ১৮৮ রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় এই নতুন ফ্র্যাঞ্চাইজি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। ম্যাচ শেষ বল […]
জ্ঞানবাপী মসজিদে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ হোক , বারাণসী আদালতে নতুন মামলা
খবর লাইভ : পুজো করার অধিকারের দাবির পর এ বার পুরো জ্ঞানবাপী মসজিদ চত্বরেই মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠল হিন্দুত্ববাদীদের তরফে। মঙ্গলবার এই দাবিতে বারাণসী আদালতে একটি মামলা দায়ের হয়েছে। আদালত আবেদনটি শুনানির জন্য গ্রহণও করেছে।ওই আবেদনে বলা হয়েছে, পুরো জ্ঞানবাপী মসজিদের জমিটিই আসলে কাশী বিশ্বনাথ মন্দিরের। তাই জমিটি হিন্দুদের হাতে তুলে দেওয়া […]





