National Special News Special Reports

বিহারে ২০০ আসন পেরিয়ে ঐতিহাসিক জয়লাভের পথে এনডিএ, বিজেপি এককভাবে বৃহত্তম দল

0
(0)

খবর লাইভ : বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোটে জয়ের ম্যাজিক ফিগার ১২২। বিহারের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। আজ, ১৪ নভেম্বর, শুক্রবার, ভোট গণনা এবং দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে উঠবে কার দখলে পটনার মসনদ।

ইতিমধ্যে ভোট গণনার বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন। রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১২২ জন রিটার্নিং অফিসার ও অবসার্ভারের তরফ থেকে এই প্রথমবার বিহারের কোনও বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি।

ব্যবধান ক্রমশ বাড়াচ্ছে এনডিএ। সর্বশেষ তথ্য অনুসারে, ১৮২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’-এর এগিয়ে থাকা আসনগুলি হাতছাড়া হতে শুরু করেছে। বর্তমানে বিরোধী জোট এগিয়ে রয়েছে ৫৮টি আসনে।

ভোটগণনায় বিরোধীদের পিছনে ফেলে ক্রমশ ব্যবধান বৃদ্ধি করছে শাসকজোট এনডিএ। সর্বশেষ তথ্য অনুসারে, ১৬৩ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৭৬টি আসনে। বিজেপির বিহার নেতৃত্ব ইতিমধ্যে ধরে নিয়েছেন, তাঁরা বড় জয়ের পথে এগোচ্ছেন। প্রাথমিক আভাস দেখেই পটনা-সহ বিহারের বিভিন্ন প্রান্তে রাস্তায় রাস্তায় জয়োল্লাস শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৫.০৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ৬৮.৭৬ শতাংশ। দু’দফা মিলিয়ে বিহারে মোট ভোটদানের হার ৬৬.৯১ শতাংশ। যা গতবারের তুলনায় ৯.৬২ শতাংশ বেশি। অতীতে কখনই এই হারে বিহারের মানুষ ভোট দেননি। এর আগে বিহারে সবথেকে বেশি ভোট পড়েছিল ২০০০ সালের বিধানসভা নির্বাচনে, ৬২.৫৭ শতাংশ। ১৯৯৮ সালের লোকসভা ভোটে বিহারে ভোট দিয়েছিলেন ৬৪.৬০ শতাংশ ভোটার। ঐতিহ্য বজায় রেখে এবারেও বিহারে পুরুষদের অনুপাতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। প্রায় ৭১.৬ শতাংশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *