হঠাৎই আগুন লাগল নয়াদিল্লির নতুন সংসদ ভবনে

খবর লাইভ  :  হঠাৎই আগুন লাগল নয়াদিল্লির নতুন সংসদ ভবনে। কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ সেন্ট্রাল ভিস্তা এলাকার অন্তর্গত নির্মীয়মাণ সংসদ ভবনে ‘ছোট মাপের অগ্নিকাণ্ড’ ঘটে।

খবর পেয়েই দ্রুত পৌঁছয় দমকল বিভাগের ইঞ্জিন। তবে তার আগেই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কর্মীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকলের আধিকারিকেরা জানিয়েছেন।রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাজপথের দু’পাশের এলাকায় বিভিন্ন নির্মাণ এবং সৌন্দর্যায়নের জন্য ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প হাতে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যে প্রায় ৯০০ কোটি ব্যয় করে গড়া হচ্ছে নয়া সংসদ ভবন। তারই অদূরে গড়া হচ্ছে নয়া কেন্দ্রীয় সচিবালয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago