মমতার নির্দেশ , পূর্ব পরিকল্পিত লন্ডন সফর বাতিল করলেন ব্রাত্য ও ফিরহাদ

খবর লাইভ  : এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় ‘চাপে’ শিক্ষা দফতর তথা রাজ্য সরকার। এই পরিস্থিতিতে তাঁর প্রস্তাবিত এবং পূর্ব পরিকল্পিত লন্ডন সফর বাতিল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবারই লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন সিবিআইয়ের জেরার মুখোমুখি, তখন বিদেশ সফর বাতিল করাই বিধেয় বলে মনে করেছেন ব্রাত্য। তবে প্রশাসনিক সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ব্রাত্যকে আপাতত বিদেশে না-যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ব্রাত্যের সঙ্গে লন্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনেরও। তাঁর সফরও বাতিল। কারণ, সূত্রের দাবি, মণীশকেও এসএসসি তদন্তে ডেকে পাঠাতে পারে সিবিআই।

পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও লন্ডন যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, তিনিও ওই সফরে যাচ্ছেন না। তবে এর সঙ্গে এসএসসি মামলার যোগ নেই। প্রশাসনিক সূত্রের বক্তব্য, এই ‘সঙ্কট সময়ে’ ফিরহাদকে দেশ ছাড়তে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতাই। মুখ্যমন্ত্রীর নির্দেশেই দুই মন্ত্রী তাঁদের বিদেশ সফর বাতিল করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago