সন্ধ্যায় ধেয়ে আসবে কালবৈশাখী? সম্ভাবনা প্রবল

খবর লাইভ  : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ ও কাল গরম ও অস্বস্তিও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা। পূর্ব ভারত ও উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে।

আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা। পূর্ব ভারত ও উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। নিম্নচাপ তৈরি হয়েছে মায়ানমার সংলগ্ন সাগরে। গার্লস অফ মার্তাবানে নিম্নচাপ। এটি ক্রমশ সরে থাইল্যান্ড ও মায়ানমার সংলগ্ন এলাকায় শক্তি হারাবে। একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। কর্নাটকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখার রয়েছে রাজস্থান থেকে বিদর্ভ পর্যন্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝার নতুন করে ঢুকছে আগামিকাল।

উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে।

রবিবার থেকে বৃষ্টি বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া।

কলকাতায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ ও কাল কলকাতা শহর সংলগ্ন জেলাগুলির বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি হবে। বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। শনি রবিবার ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি হবে। শনি রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে কলকাতায়। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৭-৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago