পল্লবীর মৃত্যুতে নয়া মোড় ! নিউটাউনে কল সেন্টার চালাতেন সাগ্নিক

খবর লাইভ  : অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু-তদন্তে এ বার তাঁর ভাই জিৎ দে-কে জিজ্ঞাসাবাদ করল গরফা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁকে গরফা থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ-পর্ব চলে। এর পাশাপাশি, এই ঘটনায় ধৃত সাগ্নিক চক্রবর্তী রাজারহাট-নিউ টাউনে একটি কল সেন্টার চালাতেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই কল সেন্টারে ঠিক কী ধরনের কাজ হত, আদৌ সেই ব্যবসার বৈধ কোনও কাগজপত্র আছে কি না, তা খতিয়ে দেখছে গরফা থানার পুলিশ।

গত রবিবার গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টালিগঞ্জের অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত দেহ। ঘটনার পরদিন গরফা থানায় খুনের অভিযোগ দায়ের করে অভিনেত্রীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পল্লবীর বিশেষ বন্ধু সাগ্নিককে গ্রেফতার করেছিল গরফা থানার পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় পল্লবীর পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ দিন জিজ্ঞাসাবাদ করা হল পল্লবীর ভাই জিৎকে।

পল্লবীর পরিবারের তরফে দায়ের করা অভিযোগে আর্থিক প্রতারণার অভিযোগের পাশাপাশি সাগ্নিক এবং ঐন্দ্রিলা মুখোপাধ্যায় নামে আর এক বন্ধুর নাম উল্লেখ করা হয়েছিল। আর্থিক প্রতারণার অভিযোগটি তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। তবে তদন্তকারীরা জেনেছেন, রাজারহাটের ফ্ল্যাট কিনতে সাগ্নিকের পরিবারের তরফেও মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। সেই টাকার একটি বড় অংশ সাগ্নিকের বাবা ঋণ হিসেবে নিয়েছিলেন বলে খবর। সেই প্রমাণও তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago