খবর লাইভ : টেলি অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যু নিয়ে জল্পনা অব্যাহত। মেয়েকে খুন করা হয়ে থাকতে পারে বলে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে অভিনেত্রীর পরিবার। তা নিয়ে কাটাছেঁড়ার মাঝে জানা গেল পল্লবীর দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। সেই রিপোর্ট অবশ্য আত্মহত্যার দিকেই ইঙ্গিত।
রবিবার সকালে গড়ফার আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে পল্লবীর দেহ। তাঁর গলায় জড়ানো ছিল বিছানার চাদর। পুলিশ সূত্রে খবর, পল্লবীর লিভ-ইন সঙ্গীই দরজা ভেঙে ঘরে ঢুকে পল্লবীর দেহ দেখতে পান। এর পর তিনিই পুলিশে খবর দেন। এর পরেই গড়ফা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পল্লবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন-নন্দীগ্রামে শুভেন্দুর অফিসে পুলিশ, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব ধনকড়ের
কাঁটাপুকুর পুলিশ মর্গে হয় পল্লবীর দেহের ময়নাতদন্ত। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, অভিনেত্রী আত্মহত্যাই করেছেন। যদিও পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত এখনও এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা।




