খবর লাইভ : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত। ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন। তাইল্যান্ডের জিতপং জুতামাসকে ৫-০ ব্যবধানে হারিয়ে দিলেন তিনি। ফাইনাল-সহ আরও চারটি ম্যাচে ৫-০ ব্যবধানে জিতলেন জারিন।
শেষ চোদ্দ বছরে মেরি কমের পর জারিনই প্রথম ভারতীয় যিনি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। এই প্রতিযোগিতায় এটা ভারতের দশম সোনা। বুধবার ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন জারিন। সেই লড়াইটাও ৫-০ ব্যবধানে জিতেছিলেন তিনি। ফাইনালে প্রথম রাউন্ড থেকেই তাইল্যান্ডের প্রতিপক্ষের থেকে এগিয়ে ছিলেন জারিন। শেষ পর্যন্ত সোনার পদক নিয়েই রিং ছাড়লেন তিনি।
যুব বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন জারিন। এ বার বড়দের বিভাগেও বিশ্ব চ্যাম্পিয়ন জারিন। এর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি এই প্রতিযোগিতা জিতেছিলেন। ২০০৬ সালে এই প্রতিযোগিতায় আটটি পদক জিতেছিল ভারত। সেটাই দেশের সেরা সাফল্য। চারটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছিল সে বার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…