খবর লাইভ : অসংখ্য প্রেমের মুহূর্ত লেন্সবন্দি হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পল্লবীর (Pallavi Dey) ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে। গত ফেব্রুয়ারি মাসেই একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছিল, সাগ্নিকের দিকে হাসিমুখে হাত বাড়িয়ে তিনি। প্রেমিকের হাতে গয়নার একটি ছোট আকারের বাক্স। খুব সম্ভবত সেটিতে আংটি রাখা ছিল। সাদা-কালো সেই ছবি দিয়ে পল্লবী লিখেছিলেন, ‘অবশেষে’। কমেন্ট বক্সে বয়ে গিয়েছিল শুভেচ্ছা বার্তার বন্যা। প্রশ্ন উঠছে, তবে কি প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন অভিনেত্রী?
আরও পড়ুন- পল্লবীকে খুন করেছেন সাগ্নিক, গরফা থানায় অভিযোগ দায়ের বাবার
জানা গিয়েছে, শনিবার রাত থেকেই সাগ্নিকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন পল্লবী। তবে অভিনেত্রীর ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যক্তিগত টানাপড়েনের কোনও ছাপ ছিল না আগাগোড়াই। গত ৪ মে ইনস্টাগ্রামে সাগ্নিকের সঙ্গে শেষ ছবি দিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। তবে একা ছিলেন না তাঁরা। সঙ্গে ছিলেন বন্ধুরাও। সম্ভবত কোনও পার্টিতে গিয়ে লেন্সবন্দি হয়েছিলেন সকলে। প্রেম নিয়ে আগাগোড়াই রাখঢাক করেননি অভিনেত্রী। মাঝেমধ্যেই ছবি দিতেন প্রেমিকের সঙ্গে।
গত ফেব্রুয়ারি মাসে প্রেমিক এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে নিজের জন্মদিনও পালন করেছিলেন পল্লবী। সেখানেও সাগ্নিকের সঙ্গে যথেষ্ট হাসিখুশি দেখিয়েছিল অভিনেত্রীকে। প্রেমিককে আদরের ছবিও দিয়েছিলেন তিনি।
এমনই অসংখ্য প্রেমের মুহূর্ত লেন্সবন্দি হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পল্লবীর ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে। গত ফেব্রুয়ারি মাসেই একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছিল, সাগ্নিকের দিকে হাসিমুখে হাত বাড়িয়ে তিনি। প্রেমিকের হাতে গয়নার একটি ছোট আকারের বাক্স। খুব সম্ভবত সেটিতে আংটি রাখা ছিল। সাদা-কালো সেই ছবি দিয়ে পল্লবী লিখেছিলেন, ‘অবশেষে’। কমেন্ট বক্সে বয়ে গিয়েছিল শুভেচ্ছা বার্তার বন্যা। প্রশ্ন উঠছে, তবে কি প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন অভিনেত্রী? গড়ফার ফ্ল্যাটে যদিও স্বামী-স্ত্রী পরিচয়েই থাকছিলেন তাঁরা।




