খবর লাইভ : ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন? হঠাৎই ছড়িয়ে পড়ল এমন জল্পনা৷ অন্তত দু’টি সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জািতক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ৷
ক্রিস্টোফার স্টিল নামে প্রাক্তন এক ব্রিটিশ গুপ্তচর স্কাই নিউজকে জানিয়েছেন, ‘রাশিয়া এবং অন্যান্য বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি, তাতে এটা নিশ্চিত যে পুতিন গুরুতর অসুস্থ৷’
শুধু ওই প্রাক্তন ব্রিটিশ গুপ্তচর নন, পুতিন ঘনিষ্ঠ একজন রুশ ধনকুবেরও নাকি স্বীকার করেছেন, পুতিন ব্লাড ক্যান্সারে ভুগছেন৷ ওই রাশিয়ান ধনকুবেরের কথোপকথনের একটি অডিও ক্লিপ লিক হওয়াতেই এই তথ্য সামনে এসেছে৷




