খবর লাইভ : এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিঘায়। মৃতের নাম সুদীপ মুখোপাধ্যায় (৬১)। উত্তর চব্বিশ পরগণার সোদপুর থানার পানিহাটি শুকচার ১৩৯ নরসিংহ দত্ত ঘাট রোডের বাসিন্দা তিনি। শনিবার সপরিবারে বেড়াতে আসেন দিঘায়।
রবিবার তাজপুরে গিয়েছিলেন তাঁরা। দুপুরে স্থানীয় হোটেলে খাওয়াদাওয়া করে সমুদ্রস্নানে নামেন সেখানে। অসুস্থতা বোধ করলে তাঁকে নিয়ে আসা হয় দিঘা হাসপাতালে। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাজপুরের হোটেলে দুপুরে সুদীপবাবু কাঁকড়া খেয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন।
তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, তাজপুরে খাবারের সময় সামুদ্রিক কাঁকড়া খেয়েছিলেন সুদীপবাবু। তাই প্রাথমিক অনুমান করা হয়, কাঁকড়া থেকে অ্যালার্জি হয়ে মৃত্যু ঘটে থাকতে পারে তাঁর।
মোহনা কোস্টাল থানার পুলিশ একটি অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…