খবর লাইভ : ভূস্বর্গে জঙ্গিদের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা৷ গত সপ্তাহে সন্ত্রাসবাদীদের হাতে খুন হন এক কাশ্মীরি পণ্ডিত৷ এই ধরনের হামলার জন্য ‘কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকেই দায়ী করলেন সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ ফারুক আবদুল্লা৷
আরও পড়ুন- দিঘায় ফের প্রাণ কেড়ে নিল কাঁকড়া? পর্যটকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার তিনি দেখা করেন উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে৷ পরে সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘কাশ্মীরের আইনশৃঙ্খলা নিয়ে উপরাজ্যপালের সঙ্গে কথা হয়েছে৷ বৈঠকে তাঁকে জানিয়েছি, দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবি থেকে দেশে হিংসা ছড়াচ্ছে৷ এই ধরনের ছবি নির্মাণ বন্ধ হওয়া উচিত৷ ’ তাঁর আরও সংযোজন, এ দেশে মুসলিমদের প্রতি ঘৃণা বেড়েই চলেছে৷ তা থেকে কাশ্মীরি যুবসমাজের মনে জন্ম নিচ্ছে রাগ ও ক্ষোভ৷
ফারুকের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কাশ্মীরি পণ্ডিতরা৷ উৎপল কৌউল নামে এক কাশ্মীরি পণ্ডিতের বক্তব্য, ‘দ্য কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে কেন রাজনৈতিক দলগুলির চিন্তা বেড়ে গিয়েছে? কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা ঘটেছে ছবিতে সেটাই দেখানো হয়েছে৷’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…