Special News Special Reports State

পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ, এলাকায় উত্তেজনা তুঙ্গে

0
(0)

খবর লাইভ : পুলিশের মারধরের জেরে মৃত্যু হল এক যুবকের। গল্ফগ্রিন থানার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল পরিবার। বছর ৪৪-এর মৃত দীপঙ্কর সাহা আজাদগড়ের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, গত রবিবার মিথ্যে মামলায় পুলিশ দীপঙ্করকে আটক করে। এমনকী মারধরও করা হয় তাঁকে। পরে ছেড়ে দেওয়া হয় দীপঙ্করকে। তবে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা এমআর বাঙুর হাসপাতলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার ভোরে মারা যান দীপঙ্কর।

তবে এই অভিযোগ মানতে নারাজ গল্ফগ্রিন থানার পুলিশ। পুলিশের দাবি, দীপঙ্কর মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিস রাউন্ডে বেরিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। তবে আধঘণ্টা পর দীপঙ্করকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের উচ্চপদস্থ কর্তারা থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেই ফুটেজে দেখা যায় সুস্থ্য অবস্থায় কালো জামা পড়ে দীপঙ্কর থানা থেকে বেরিয়ে যান দীপঙ্কর। তবে কী কারণে তাঁর মৃত্যু হল এখন এটাই প্রশ্ন।

উল্লেখ্য, ২০২১-২০২২ সালে হেফাজতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। সেখানে হেফাজতে মৃত্যুর সংখ্যা ৫০১। যা ২০২০-২০২১ সালে ছিল ৪৫১ জন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ২০২১-২০২২ সালে হেফাজতে মৃত্যুর সংখ্যা ২৫৭ এবং ২০২০-২০২১-এ ছিল ১৮৫ জন। সারা দেশে ২০২১-২০২২ সালে হেফাজতে মৃত্য হয়েছে মোট ২ হাজার ৫৪৪ জনের। পাশাপাশি ২০২০-২০২১ এই সংখ্যা ছিল ১ হাজার ৯৪০। চলতি বছরের গত ২২ জুলাই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্তানন্দ রাই লিখিত প্রশ্নের জবাবে এ বিষয়ে জানান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *