খবর লাইভ : পুরনো কথা মনে রাখেননি কেউই। ২০০৮ সালের সেই ‘মাঙ্কিগেট’ বিতর্ক অতীত। পরবর্তী সময়ে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক সঙ্গে খেলেছেন তাঁরা। অ্যান্ড্রু সাইমন্ডসের প্রয়াণে টুইট করে শোকবার্তা জানালেন হরভজন সিংহ।
টুইট করে ভারতের প্রাক্তন স্পিনার লেখেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে আমি হতস্তম্ভ। খুব তাড়াতাড়ি চলে গেলে। ওর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’0
১৪ বছর আগে যদিও এতটা সহজ ছিল না দুই ক্রিকেটারের সম্পর্ক। বরাবরই আগ্রাসী ক্রিকেটার হিসেবে পরিচিত সাইমন্ডস। পঞ্জাবতনয় হরভজনও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। ২০০৮ সালে একটি টেস্ট ম্যাচে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁরা।
সিডনি টেস্ট চলাকালীন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। তার মাঝেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অভিযোগ তোলেন সাইমন্ডসের উদ্দেশে বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করেছেন হরভজন। সেই সময় ভারতীয় স্পিনার পাশে পেয়েছিলেন সচিন তেন্ডুলকরকে। অস্ট্রেলিয়া হরভজনের শাস্তির দাবি করে। তিন ম্যাচ নির্বাসিতও করা হয় তাঁকে। পরে যদিও সেই শাস্তি তুলে নেওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…