খবর লাইভ : মাত্র তিন দিনের মধ্যে উত্তর কোরিয়ায় শিখর ছিল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৫ জনের। পরিস্থিতি সামাল দিতে আগেই দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম জং প্রশাসন।
দু’দিন আগে কোভিডে প্রথম মৃত্যু ঘিরে উত্তর কোরিয়ার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে স্বাস্থ্যকর্তাদের চিন্তা আরও বাড়িয়ে তুলেছে সংক্রামিতের সংখ্যার চাপ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়। এবং মাত্র তিন দিনে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৬২০। যাঁদের মধ্যে ৩ লক্ষ ২৪ হাজার ৫৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন- সাইমন্ডসের প্রয়াণে শোকস্তব্ধ হরভজন
এই পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনে কড়াকড়ি শুরু করেছে উত্তর কোরিয়া। পণ্য উৎপাদন থেকে পণ্য পরিবহণ— সব কিছু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…