National Special News Special Reports

হেলিকপ্টার অবতরণ করাতে গিয়ে প্রাণ গেল দুই পাইলটের

0
(0)

খবর লাইভ : হেলিকপ্টার অবতরণ করাতে গিয়ে দুর্ঘটনা। আর তাতেই প্রাণ গেল দুই পাইলটের। বৃহস্পতিবার সন্ধ্যায় ছত্তীসগঢ়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন- Morning news: সকালের একঝলক

বিমানবন্দরেই হেলিকপ্টারটি নিয়ে অনুশীলন করছিলেন দুই পাইলট। অনুশীলন শেষে হেলিকপ্টারটিকে অবতরণ করানোর সময় হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই পাইলটের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পাণ্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। হেলিকপ্টারটিতে আর কোনও যাত্রী ছিলেন না বলেই জানিয়েছে পুলিশ।
ছত্তীসগঢ় সরকার এবং ডিজিসিএ— আলাদা আলাদা ভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন। মৃত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *