Special News Special Reports State

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

0
(0)

খবর লাইভ : দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ, শুক্রবার বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস ৷ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু অংশে ৷
ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও ৷ বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে ৷আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ১৩ মে থেকে দক্ষিণবঙ্গের সবক’টি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ একইসঙ্গে বৃষ্টির কমার পূর্বাভাস দিয়ে কোনও কোনও জায়গায় শুকনো আবহাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন- হেলিকপ্টার অবতরণ করাতে গিয়ে প্রাণ গেল দুই পাইলটের
তবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামিকাল, শনিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ৷উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও আগামী দু’দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *