খবর লাইভ : বুচা এবং মারিয়ুপোলের পর এ বার ইউক্রেনের রাজধানী কিভের শহরতলি এলাকায় গণহত্যা চালানোর অভিযোগ উঠল রুশ সেনার বিরুদ্ধে। বৃহত্তর কিভের পুলিশ প্রধান আন্দ্রে নেবিতভ শুক্রবার জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজধানীর উপকণ্ঠের এলাকাগুলিতে এক হাজারেরও বেশি দেহের সন্ধান পেয়েছেন তাঁরা। তার মধ্যে ৩০০টি দেহ এখনও শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন – ৩৮১ জন ভুয়ো নিয়োগ! ৮ কর্তা অভিযুক্ত , এসএসসি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখল হাইকোর্ট
কিভের অদূরে বোরোডিয়াঙ্কা শহরে ইতিমধ্যেই বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার একটি গণকবর থেকে উদ্ধার হয়েছে ৮০টি দেহ। তার মধ্যে অনেক শিশুর দেহ রয়েছে।
প্রসঙ্গত, এপ্রিলের গোড়াতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, বুচার থেকেও ভয়াবহ অবস্থা বোরোডিয়াঙ্কার। সে সেময়ই বুচা শহরে রুশ ফৌজের অত্যাচারের ভয়াবহতা প্রকাশ্যে এসেছিল। ইউক্রেন সেনার প্রত্যাঘাতে পিছু হটার সময় ওই শহরে রুশ বাহিনী গণহত্যা চালায় বলে অভিযোগ।
বুচা এবং সংলগ্ন এলাকাগুলিতে সব মিলিয়ে হাজারেরও বেশি সাধারণ নাগরিককে খুন করা হয়। মেলে একের পর এক গণকবর। মৃত মহিলাদের শরীরে পোড়া স্বস্তিক চিহ্নের দাগ এমনকি, ১০ বছরের বালিকার গোপনাঙ্গে আঘাত এবং অত্যাচারের চিহ্নও স্পষ্ট। যা দেখে সমালোচনার ঝড় ওঠে বিশ্বে।
দক্ষিণের বন্দরশহর মারিয়ুপোল, পূর্ব ইউক্রেনের ডনবাস (ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) এলাকাতেও রুশ ফৌজের নৃশংসতার ছবি সামনে এসেছে ইতিমধ্যেই। অভিযোগ, মারিয়ুপোলে রুশ অত্যাচারের বলি হয়েছেন কয়েক হাজার সাধারণ ইউক্রেনীয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…