খবর লাইভ : কারাগারেই বিয়ে করার পরিকল্পনা করছে ইংল্যান্ডের কুখ্যাত সিরিয়াল কিলার লেভি বেলফিল্ড । একজন মহিলা দীর্ঘদিন তার সঙ্গে দেখা করতে আসার পর ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে লেভি। ওই মহিলাও খুব সহজেই সেই প্রস্তাব মেনে নেন। জানান তিনিও বিয়ে করতে রাজি।
কুখ্যাত সিরিয়াল কিলার লেভি বেলফিল্ড ১৩ বছর বয়সি মিলি ডাওলার-সহ একাধিক মহিলাকে খুন করার শাস্তিস্বরূপ যাবজ্জীবন কারাবাসের রয়েছেন।
তিনটি খুনের দোষী প্রমাণিত হওয়ার পর তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়। যদিও অনেকের দাবি, লেভি তিন জনের বেশি মহিলাকে খুন করেছে। কিন্তু প্রমাণ হয়েছে মাত্র তিনটি খুন।
২০০৮ সালে মার্শা ম্যাকডোনেল (১৯) এবং অ্যামেলি ডেলাগ্রেঞ্জ (২২)-কে খুন এবং ১৮ বছর বয়সি কেট শেডিকে খুনের চেষ্টা করার জন্য লেভিকে দোষী সাব্যস্ত করে আদালত।
আরও পড়ুন- কিভের শহরতলিতে গণহত্যার অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে, উদ্ধার হাজারের বেশি দেহ!
পুলিশ যখন লেভিকে গ্রেফতার করে তখন তার তিন জন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এবং সাতটি সন্তান ছিল। এই মহিলাদের যৌন নির্যাতন করার অভিযোগেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।
২০০২ সালে স্কুল পড়ুয়া মিলিকে খুন করার অপরাধেও তাকে দোষী সাব্যস্ত করা হয়।
হ্যামার কিলার নামে পরিচিত এবং হাতুড়ি দিয়ে খুন করতে পারদর্শী লেভি জেলের মধ্যেই হাঁটু গেড়ে বসে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়।৫৩ বছর বয়সি এই নিজের প্রেমিকার আঙুলে একটি আংটি পরিয়ে দেয়। এর পরই উচ্ছসিত মহিলা তাঁর সেই প্রস্তাব মেনে নেন।
বর্তমানে কো ডারহামের এইচএমপি ফ্রাঙ্কল্যান্ড জেলে সাজা কাটাচ্ছে লেভি। তবে ইতিমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু করেছে লেভি। এই নিয়ে লেভি নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শও শুরু করেছে।
লেভির বিয়ে করার ইচ্ছের বিরোধিতা করে সরব হয়েছেন দেশের বেশিরভাগ আইন কর্মকর্তারা। কারা মন্ত্রী ভিক্টোরিয়া অ্যাটকিন্স জানিয়েছেন, এই বিয়ে আটকাতে তিনি তাঁর সমস্ত ক্ষমতা লাগিয়ে দেবেন। বিয়ে আটকাতে তিনি আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকটি জরুরি বৈঠক সেরেছেন।
‘সেন্টার ফর ক্রাইম প্রিভেনশন’-এর ডিরেক্টর ডেভিড স্পেন্সার জানান, এই বিয়ে হলে তা লিভের হাতে খুন হওয়া পরিবারের জন্য অপমানজনক।রিচার্ড হোল্ডেন, উত্তর-পশ্চিম ডারহামের আইনসভার সদস্য মন্তব্য করেছেন যে, লেভির প্রতি তাঁর কোনও সান্ত্বনা নেই এবং লেভির কখনই কারাগার থেকে মুক্তি পাওয়া উচিত নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…