Special News Special Reports

৩৮১ জন ভুয়ো নিয়োগ! ৮ কর্তা অভিযুক্ত , এসএসসি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখল হাইকোর্ট

0
(0)

খবর লাইভ : প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটি ডিভিশন বেঞ্চ স্কুলে গ্ৰুপ-সি কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করল। বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। বাকিরা পাশ করেনি। প্যানেলের মেয়াদ শেষ হয় ২০১৯ সালের মে মাসে। ভুয়ো নিয়োগ করা হয়েছে সল্টলেকের আনন্দলোক হাসপাতালের কাছে নতুন ভবন থেকে।মেয়াদ শেষের পরও নভেম্বর মাস অবধি বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহের সুপারিশ মতো ভুয়ো নিয়োগপত্র তৈরি করেন পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ২০১৯ সালের ১ নভেম্বর তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পেন্ডিং রিক্রুটমেন্ট শেষ করতে বলেন। তাঁর নির্দেশেই পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়।

আরও পড়ুন- তাঁর পাঠানো রোগীকে ভর্তি নিতে দেরি, চিকিৎসককে ‘অশালীন’ ভাষায় হুমকি নির্মলের
এই কমিটির রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে বিরাট বড় দুর্নীতি হয়েছে এই নিয়োগে। আর উপর মহলের নির্দেশ ছাড়া এটা সম্ভব নয়, শুনানিতে বললেন মামলাকারী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।নম্বর বাড়িয়ে এবং ওএমআর সিটে গণ্ডগোল করে নিয়োগ করা হয়েছে। শুনানিতে বললেন বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
জড়িতদের নাম প্রকাশ করল বাগ কমিটি
১) সমরজিৎ আচার্য (স্কুল সার্ভিস কমিশনের প্রোগ্রামিং অফিসার)

২) কল্যাণময় গঙ্গোপাধ্যায় (মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি)

৩) সৌমিত্র সরকার (স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান)

৪) অশোককুমার সাহা (স্কুল সার্ভিস কমিশনের সচিব)

৫) সুবীরেশ ভট্টাচার্য (স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান)

৬) শর্মিলা মিত্র, শুভজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন, মহুয়া বিশ্বাস, চৈতালি ভট্টাচার্য (কমিশনের আঞ্চলিক চেয়ারম্যান)

৭) রাজেশ লায়েক (বোর্ডের টেকনিক্যাল অফিসার)

এই ভুয়ো নিয়োগের গণ্ডগোলে তৎকালীন এসএসসি কর্তারা কোনও না কোনও ভাবে সবাই জড়িত বলে দাবি করল বাগ কমিটি।
শুনানিতে রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, একক বেঞ্চ পুলিশের উপর আস্থা রাখছে। আবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এমনটা তো হয়নি যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা পারেনি। বিভাগীয় বা ক্রিমিনাল হোক পুলিশ এই তদন্ত করতেই পারে।
এসএসসি নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখল ডিভিশন বেঞ্চ। ১৮ মে রায় ঘোষণা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *