খবর লাইভ : সাইবার হানার অভিযোগ উঠল দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার সংস্থার অ্যাকাউন্টে। তাঁর সংস্থার অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।
আরও পড়ুন- চরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিমানবাহিনীর এয়ারম্যান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজুর সংস্থা ‘সূর্য’র চিফ জেনারেল ম্যানেজারের মোবাইল নম্বরে একটি হোয়াটসঅ্যাপ বার্তা আসে। সেই বার্তায় বলা হয়, ওই নম্বরে ১০ লক্ষ টাকা পাঠাতে। যে নম্বর থেকে ওই বার্তা আসে, তার প্রোফাইলে এক মন্ত্রীর ছবি দেওয়া ছিল। এর পর সংস্থার দফতরে ফোনও আসে। ফোনে দাবি করা হয়, এক সাংসদের আপ্তসহায়ক কথা বলছেন। এর পর কোনও সন্দেহ না করেই ওই নম্বরে রাজুর সংস্থার চিফ জেনারেল ম্যানেজার ১০ লক্ষ টাকা পাঠিয়ে দেন বলে দাবি। পরে জানা যায়, ফাঁদ পেতে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এ নিয়ে নয়া দিল্লির সেন্ট্রাল ডিসট্রিক্ট সাইবার থানায় অভিযোগ দায়ের করেন রাজু। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
রাজুর কথায়, ‘‘আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। বিষয়টি আমার সংস্থার সঙ্গে সম্পর্কিত। আমার সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গিয়েছে। সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…