খবর লাইভ : চরবৃত্তির অভিযোগে ভারতীয় বিমান বাহিনীর এক সার্জেন্টকে গ্রেফতার করল দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। ধৃত আইএএফ সার্জেন্টের নাম দেবেন্দ্র শর্মা। পুলিস সূত্রে খবর, এই ঘটনার পিছনে পাকিস্তানের চর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআইয়ের হাত থাকতে পারে বলে সন্দেহ দিল্লি পুলিসের।
আরও পড়ুন- ফের হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল
ধৃত ওই সার্জেন্ট উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। তিনি এয়ারফোর্স স্টেশনের এয়ারম্যান পদে কর্মরত ছিলেন। প্রথমে ওই সার্জেন্টকে হানি ট্র্যাপ করা হয়েছিল। তার কাছ থেকে আইএএফের তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পুলিসের। পুলিস অভিযুক্তের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক লেনদেনেরও খোঁজ পেয়েছে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তিনি একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন বলে অভিযোগ। দেবেন্দ্রর কাছ থেকে ভারতীয় বিমান বাহিনীর রাডারের অবস্থান সম্পর্কে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পোস্টিংয়ের বিশদ বিবরণ সংগ্রহ করা শুরু করে ওই ব্যক্তি। ফেসবুকে দেবেন্দ্রর সঙ্গে যে ব্যক্তির আলাপ হয়, সে একটি ভারতীয় সিম কার্ড ব্যবহার করে। যা এখন নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিস সন্দেহ করছে দেবেন্দ্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তাকে ৬ মে দিল্লি পুলিস গ্রেফতার করে। তিনি বর্তমানে ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…