৬ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ! সাসপেন্ড ১০ পুলিশকর্মী

খবর লাইভ : ছিনতাই রোখা যাঁদের কাজ, সেই পুলিশকর্মীদের বিরুদ্ধেই উঠল ছিনতাই করার অভিযোগ। মহারাষ্ট্রের ঠাণে জেলায় ৬ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন অফিসার-সহ ১০ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে

আরও পড়ুন- সাইবার হানার অভিযোগ দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার সংস্থার অ্যাকাউন্টে

অভিযোগ, গত ১২ এপ্রিল গভীর রাতে মুমব্রার ব্যবসায়ী ফয়জল মেমনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন স্থানীয় থানার অপরাধ দমন বিষয়ক ভারপ্রাপ্ত আধিকারিক (ক্রাইম ইনস্পেক্টর) গীতারাম শেওয়ালে, দুই সাব-ইনস্পেক্টর রবি মাদান ও হরশল কালে-সহ ১০ পুলিশকর্মী। তাঁদের সকলেই সাধারণ পোশাকে ছিলেন।

অভিযোগ, তল্লাশির কথা বলে ঘরে ঢুকে ৩০টি টাকা ভরা বাক্স খুঁজে পান শেওয়ালে। প্রতিটি বাক্সে ১ কোটি করে টাকা ছিল। সেগুলি তুলে নিয়ে ফয়জলকে আটক করে মুমব্রা থানায় আনা হয়। শেওয়ালের জিজ্ঞাসাবাদে ওই টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিয়েছিলেন বলে ফয়জলের দাবি। কিন্তু শেওয়ালে এবং তাঁর সঙ্গীরা ঘুষ চান। না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago