খবর লাইভ : এই বছরের ইউএস ওপেনের পরেই সম্ভবত টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা। এখনও পর্যন্ত সেরকমই পরিকল্পনা করে রেখেছেন তিনি।
সানিয়া আগেই জানিয়েছিলেন, এই বছরই তাঁর টেনিস জীবনের শেষ। এই বছরই অবসর নেবেন তিনি। কিন্তু ঠিক কবে অবসর নেবেন জানাননি। মঙ্গলবার সানিয়া জানালেন, বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন খেলেই অবসরের পরিকল্পনা করেছেন তিনি। তবে নতুন করে চোট পেলে তার আগেই সরে দাঁড়াবেন।
আরও পড়ুন- আগামী ৪৮ ঘণ্টায় জোরদার বৃষ্টিপাত!
আপাতত ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি সারতে রোমে রয়েছেন ছ’টি গ্র্যান্ড স্লামের মালকিন। এখন রোমে ক্লে-কোর্টে ইটালিয়ান ওপেন খেলছেন। সানিয়ার জুটি লুসি রাদেকা। সোমবার প্রথম রাউন্ডে সানিয়া-রাদেকা জুটি ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের অ্যালিসায়া রোসোলস্কা ও নিউজিল্যান্ডের এরিন রুটলিফ জুটিকে। ষষ্ঠ বাছাই সানিয়াদের প্রি-কোয়ার্টারে খেলতে হবে এলিনা রিবাকিনা-লিউডমিলাঈ সামসোনোভা জুটির সঙ্গে।
সানিয়া জানালেন, শরীর ঠিক থাকলে বা নতুন করে চোট না পেলে তিনি ফ্রেঞ্চ ওপেনের পরে বছরের বাকি দু’টি গ্র্যান্ড স্লাম উইম্বলডন ও ইউএস ওপেনেও খেলবেন। প্রতিটি প্রতিযোগিতার আগে প্রস্তুতি সারার জন্য সংশ্লিষ্ট কোর্টের দু’-একটি প্রতিযোগিতাতেও খেলবেন। তবে কোন কোন প্রস্তুতি প্রতিযোগিতায় খেলবেন, তা এখনও ঠিক করেননি।ঈ
এখন যেমন ক্লে-কোর্টের প্রস্তুতি সারতে রোমে খেলছেন। এরপর ১৫ মে থেকে ফ্রান্সের স্ট্রসবার্গে আরও একটি প্রতিযোগিতায় খেলতে পারেন। সেটিও চূড়ান্ত নয়। ২২ মে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে। চলবে ৫ জুন পর্যন্ত।
বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন চলবে ২৭ জুন থেকে ১০ জুলাই। তার আগে বার্মিংহাম, বার্লিন বা ইস্টবোর্নে ঘাসের কোর্টে প্রস্তুতি সারতে পারেন সানিয়া। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন শুরু ২৯ অগস্ট থেকে। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। তত দিন পর্যন্ত চোটমুক্ত থাকলে খেলে যাবেন সানিয়া। তার পরেই টেনিসকে বিদায় জানাবেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…