খবর লাইভ : বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন পাঁচ জেলায়।আজ থেকেই শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত ঝড়ের সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন পাঁচ জেলায়। পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা ও নদিয়া, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।
আরও পড়ুন- সেনার হাতে ক্ষমতা চলে গেল শ্রীলঙ্কার
আগামী দু’দিন কলকাতাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা।সতর্কতা হিসেবে আজ থেকে শুক্রবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা মন্দারমনি সহ বকখালির পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্রতটে যেতে নিষেধাজ্ঞা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…